× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০৮:২৫ এএম

মহাসড়কে ছিটকে পড়ে দুই তরুণের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০৮:২৫ এএম

সড়ক অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভ। ছবি : রূপালী বাংলাদেশ

সড়ক অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভ। ছবি : রূপালী বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জ শহরে অস্থায়ী চেকপোস্ট এড়িয়ে পালানোর সময় চাঁপাই-সোনামসজিদ মহাসড়কে ট্রাকচাপায় দুই তরুণের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের সার্কিট হাউস মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

ফলে মহাসড়কের উভয় দিকে প্রায় এক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে কয়েকশ পণ্যবাহী ট্রাক আটকা পড়ে।

নিহত দুই তরুণ হলেন- পৌর এলাকার পোলাডাঙ্গা পচাপুকুর মহল্লার শাহ আলমের ছেলে রিফাত আলী (১৭) এবং জোড়বাগান মহল্লার আশরাফুল ইসলামের ছেলে সোহাগ আলী (১৮)।

স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী, নিহতদের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, পৌর এলাকার সার্কিট হাউস মোড়সংলগ্ন আঞ্চলিক সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করছিল ট্রাফিক পুলিশের কয়েকজন সদস্য। এ সময় রিফাত ও সোহাগ চেকপোস্ট এড়িয়ে পালানোর চেষ্টা করেন।

আঞ্চলিক সড়ক পার হয়ে চাঁপাই-সোনামসজিদ মহাসড়কে ওঠার সময় তারা ছিটকে পড়েন। এ সময় মহাসড়কে চলমান একটি পণ্যবাহী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই রিফাত নিহত হন।

পরে গুরুতর আহত অবস্থায় সোহাগকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ করে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তদন্তে কোনো পুলিশ সদস্যের গাফিলতি পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!