× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৮:৪৪ পিএম

মারামারি থামাতে গিয়ে লাশ হলেন যুবক

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৮:৪৪ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে ট্যাপকল থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারি থামাতে গিয়ে বেধড়ক মারধরের শিকার হয়ে মো. নাসিরুদ্দিন বাসু নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সাত জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার প্রান্তিকপাড়ায় এ ঘটনা ঘটে। 

নিহত নাসিরুদ্দিন বাসু প্রান্তিকপাড়া বস্তির বাসিন্দা আত্তাব মুন্সির ছেলে।

জানা গেছে, সোমবার দুপুরে প্রান্তিকপাড়া বস্তির একটি সরকারি ট্যাপকল থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে বস্তির বাসিন্দা নূরি বেগম ও লাইলি বেগমের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে মারামারি শুরু হয়। এ সময় মারামারি থামাতে গেলে নাসিরুদ্দিন বাসু ঘটনাস্থলে যান। এতে ক্ষিপ্ত হয়ে নূরি বেগমের পরিবারের লোকজন নাসিরুদ্দিন বাসুকে বেধড়ক মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ বলেন, নাসিরুদ্দিন বাসুকে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নূরি বেগমসহ সাত জনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন: নূরি বেগম, তার স্বামী মো. বাবু, খাতিজা বেগম, মো. নিয়াজ, মো. মেহেদী ও রফিকুল ইসলাম (রফিক)।

এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ।

রূপালী বাংলাদেশ

Link copied!