ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ২২ নেতাকর্মীর জামায়াতে যোগদান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৯:৪৯ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের মোবারকপুর ইউনিয়নের টিকরি বাজারে বিএনপি থেকে ২২ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

মঙ্গলবার বিকেলে আয়োজিত এক নির্বাচনি পথসভায় তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. কেরামত আলী এবং উপজেলা জামায়াতের আমিরসহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় নবাগতদের ফুল দিয়ে বরণ করা হয়।

বক্তব্যে ড. কেরামত আলী সুশাসন ও ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে জনগণকে সচেতনভাবে ভোট দেওয়ার আহ্বান জানান।

যোগদানকারীদের পক্ষে বক্তব্য রাখেন সহবুল ইসলাম। তিনি বলেন, কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।

অনুষ্ঠানে মোবারকপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা জামায়াতে ইসলামীতে যোগ দেন বলে জানানো হয়।