× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২০, ২০২৬, ১২:০০ পিএম

চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রামে ঈদ উদযাপন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২০, ২০২৬, ১২:০০ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ৩টি গ্রাম এবং সদর উপজেলার ২টি গ্রামে ধর্মপ্রাণ মুসলমানেরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন। 

শুক্রবার (২০ মার্চ) জামাতের সঙ্গে দুই রাকাআত ওয়াজিব নামাজ আদায়ের মধ্য দিয়ে তারা ঈদ উদযাপন করেন।

শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রাধানগর ও ৭৬ বিঘিসহ আরও একটি গ্রামের কিছু মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেন। সকাল ৮টায় ৭৬ বিঘি আমবাগানে ঈদুল ফিতরের নামাজে ইমামতি করেন মাওলানা ইউসুফ আলী। শিবগঞ্জসহ বিভিন্ন এলাকার মুসল্লিরা সেখানে ১০০-২০০ জন নারী ও পুরুষের সঙ্গে ঈদের জামাতে অংশ নেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের মোমিনটোলা ও বাগানপাড়া এলাকায়ও ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশনের সূত্রে জানা যায়, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে দেশের অনেক জায়গায় ইদের নামাজ আদায় করেন কিছু মানুষ। এর ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের এই দুই উপজেলাতেও এবার একইভাবে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

Link copied!