× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ০১:৫৪ এএম

ঈদের চাঁদ রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ০১:৫৪ এএম

ছবিঃ রূপালি বাংলাদেশ

ছবিঃ রূপালি বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার রাতে সদর উপজেলার পালশা মিশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সদর মডেল থানার ওসি মো. নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঘুঘুডিমা এলাকার ইসমাইল হোসেনের ছেলে অহিদুল ইসলাম এবং জয়নাল আবেদিনের ছেলে মিনহাজ আলী।

আহতরা হলেন— চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঢোরবোনা গ্রামের আব্দুর রহমানের ছেলে জাহিদুর রহমান (জাপান) এবং রাণীহাটির নেস মোহাম্মদের ছেলে এলিম।

ওসি বলেন, রাত সাড়ে ৮টার দিকে একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। আরেকজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। দুর্ঘটনায় আহত দুজনকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!