ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সংবাদ প্রকাশের পর চাঁপাইনবাবগঞ্জে সেতু পরিদর্শনে প্রতিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০৩:১৫ পিএম
সেতু পরিদর্শনে গিয়ে কথা বলছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি : রূপালী বাংলাদেশ

‎গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশের পর চাঁপাইনবাবগঞ্জে নির্মাণাধীন প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে একটি সেতু পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 

বুধবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে জেলার শাজাহানপুর ইউনিয়নে নির্মাণাধীন সেতুটি পরিদর্শন করেন তিনি। এ সময় সেতুর নির্মাণকাজের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান, সেতুর কাজ নিয়ে যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখতে ৭ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে এই সেতু ও রাস্তা চলাচল উপযোগী করে তুলতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যেই সমস্যার সমাধান হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ হারুন এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক লিটনসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।