× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৬:৫৭ পিএম

‘তেল নেই’ লেখা পাম্পে মিলল ৪ হাজার লিটার জ্বালানি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৬:৫৭ পিএম

ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : রূপালী বাংলাদেশ

ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : রূপালী বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ‘পাম্পে তেল নেই’ স্টিকার ঝুলিয়ে জ্বালানি বিক্রি বন্ধ রাখার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার পার্বতীপুর ইউনিয়নে অবস্থিত ‘ব্রাদার্স অ্যান্ড সিস্টার ফিলিং স্টেশন’-এ অভিযান চালিয়ে এ জরিমানা আরোপ ও আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির মুন্সী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযানের সময় দেখা যায়, স্টেশনটিতে ‘পাম্পে তেল নেই’ স্টিকার টানিয়ে জ্বালানি বিক্রি বন্ধ রাখা হয়েছে। তবে স্টোরেজ ট্যাংক যাচাই করে সেখানে মোট ৩,৯৯২ লিটার জ্বালানি মজুদ পাওয়া যায়। এর মধ্যে ছিল ৩,২৬৯ লিটার পেট্রোল, ৫৭৭ লিটার ডিজেল এবং ১৪৬ লিটার অকটেন।

মজুত থাকা সত্ত্বেও জ্বালানি বিক্রি বন্ধ রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়। পাশাপাশি তাৎক্ষণিকভাবে জ্বালানি বিক্রি শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

ইউএনও আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Link copied!