× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৩:৩৬ পিএম

ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শালা-দুলাভাই নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৩:৩৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শ্যালক-ভগ্নিপতি নিহত হয়েছেন। রোববার (৩ মে) সকালে উপজেলার বেনিপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার আটরশিয়া ইউনিয়নের বালুটুঙ্গী গ্রামের মোজ্জাম্মেলের ছেলে রবিউল ইসলাম জিসান এবং নাচোল উপজেলার আজিপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে সোহাগ হোসেন।

স্থানীয়রা জানান, রবিউল ও সোহাগ নাচোলের দিক থেকে মোটরসাইকেলে ধানসুড়া এলাকার দিকে যাচ্ছিলেন।

পথে বেনিপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে। আহতদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নাচোল থানার ওসি সুকোমল দেবনাথ জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!