ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ১০:৩২ এএম
ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানকালে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি মামলায় মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক কুমার ত্রিপুরা। এ সময় অভিযানে আনোয়ারা থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।