বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সিদ্ধান্তে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের আওতাধীন সীতাকুণ্ড উপজেলা যুবদলের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাদের পূর্বের পদে পুনর্বহাল করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) কেন্দ্রীয় যুবদলের সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
পুনর্বহাল হওয়া নেতারা হলেন: চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রোকন উদ্দিন, সীতাকুণ্ড উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল করিম চৌধুরী এবং সোনাইছড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোমিন উদ্দিন মিন্টু।
জানা গেছে, বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট নেতারা কেন্দ্রীয় যুবদলের কাছে আবেদন করেন। তাদের আবেদন পর্যালোচনা শেষে কেন্দ্রীয় কমিটি এ সিদ্ধান্ত গ্রহণ করে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের অনুমোদনে বহিষ্কারাদেশ প্রত্যাহার ও পুনর্বহালের সিদ্ধান্ত কার্যকর হয়েছে।



