× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৯:৪৪ পিএম

চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে শিবির সমর্থক নিহত, গুলিবিদ্ধ ১

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৯:৪৪ পিএম

নিহত জামাল উদ্দিন। ছবি- রূপালী বাংলাদেশ

নিহত জামাল উদ্দিন। ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তদের গুলিতে জামাল উদ্দিন (৩২) নামে ছাত্রশিবিরের এক সমর্থক নিহত হয়েছেন। এ ঘটনায় নাছির নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জামাল উদ্দিন ওই এলাকার মৃত আবুল খায়েরের ছেলে। তিনি ছাত্রশিবিরের সমর্থক ছিলেন বলে জানা গেছে।

লেলাং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সারোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতের অন্ধকারে বহিরাগত কয়েকজন সশস্ত্র ব্যক্তি হঠাৎ এসে জামাল উদ্দিনকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আরও একজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। গুলি চালানোর পর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং বর্তমানে সেখানে অবস্থান করছে।

ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘দুর্বৃত্তের গুলিতে একজন নিহত হওয়ার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।’

Link copied!