ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটার উপস্থিতি নিশ্চিত করা এবং গণসচেতনতা বাড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
তিনি বলেন, মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, তা যথাযথভাবে পালন করতে হবে। অফিস, প্রাথমিক বিদ্যালয়, নারী ও মা সমাবেশসহ সব পর্যায়ে জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে সচেতনতামূলক সভা চলমান রয়েছে।
১৪ জানুয়ারি, বুধবার কাপ্তাইয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের ভোটদানে উদ্বুদ্ধ করতে বিভিন্ন অংশীজনকে নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে কিন্নরী হল রুমে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা তথ্য অফিসার মো. দেলোয়ার হোসেন। অংশীজনদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কাপ্তাই উপজেলা নির্বাচন অফিসার মিতা পারিয়াল। উদ্বুদ্ধকরণ সভায় সরকারি দপ্তরের প্রধান, ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি, মিডিয়া কর্মী, এনজিও প্রতিনিধি ও গ্রাম পুলিশরা উপস্থিত ছিলেন।

