× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৬:৫৮ পিএম

বোয়ালখালীতে অস্ত্রসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৬:৫৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় দেশি-বিদেশি অস্ত্রসহ দুই শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেলের নেতৃত্বে পরিচালিত অভিযানে চারটি বিদেশি শটগান, দুটি বিদেশি পিস্তল, ১৩ রাউন্ড গোলাবারুদ (এমুনিশন) এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার গভীর রাতে উপজেলার বেংগুরা এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সারোয়াতলী ইউনিয়নের হোরারবাগ চেয়ারম্যান বাড়ির মৃত আবুল বশরের ছেলে সালাহউদ্দিন রুমি (৫১) এবং তার ভাই সাইফুল ইসলাম বাপ্পি (৫৬)।

ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেল জানিয়েছেন, ‘সালাহউদ্দিন রুমির বিরুদ্ধে অস্ত্র মামলাসহ মোট ছয়টি এবং সাইফুল ইসলাম বাপ্পির বিরুদ্ধে অস্ত্র মামলাসহ চারটি মামলা রয়েছে। তারা বিগত নির্বাচনসহ বিভিন্ন সময়ে অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। পাশাপাশি তারা নিজেদের তৈরি করা দেশীয় আগ্নেয়াস্ত্র বোয়ালখালীসহ চট্টগ্রামের বিভিন্ন সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের কাছে বিক্রি করত।’

তিনি আরও বলেন, ‘আসন্ন নির্বাচনকে সামনে রেখে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে এই আটক একটি গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা রাখবে। অভিযানের সময় সেনাসদস্যরা সর্বোচ্চ গোপনীয়তা বজায় রেখে সন্ত্রাসীদের আস্তানায় অভিযান পরিচালনা করেন। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুকুরে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করলেও সেনাসদস্যদের তৎপরতা ও চতুর্মুখী অভিযানে তারা ব্যর্থ হয়।’

অভিযান চলাকালে একটি বিদেশি পিস্তল ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এছাড়া পরিত্যক্ত বাড়ির সিলিং, আলমিরার গোপন বাক্স, গোয়ালঘরের খড়কুটোর নিচে এবং নির্মাণাধীন ভবনের বালির নিচে চারটি ভিন্ন স্থানে লুকিয়ে রাখা অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে। আটককৃত আসামিদের বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Link copied!