চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের দাবি খারিজ করেছে নির্বাচন কমিশন।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে জামায়াত প্রার্থীর আপিলটি শুনানির জন্য তোলা হলে তা বাতিল করে দেয় কমিশ।
এর আগে, বুধবার দুপুরে নির্বাচন কমিশনে সরোয়ার আলমগীরের বিরুদ্ধে ঋণখেলাপির তথ্য গোপনের অভিযোগ তুলে তার প্রার্থিতা বাতিলের দাবি করেন জামায়াত প্রার্থী অধ্যক্ষ নুরুল আমীন।
বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর বলেন, ‘৪০০ কোটি টাকার ষড়যন্ত্র! টিকে নাই ৪ মিনিটও! আমি মাঠের মানুষ—মাঠে ছিলাম, মাঠে আছি, মাঠেই থাকব ফটিকছড়িবাসীর সাথে। সব ষড়যন্ত্র এভাবেই উড়ে যাবে জনগণের ভালোবাসায়। সত্যের পথে পরাজয় নিশ্চিত জেনে তারা মিথ্যাকে আঁকড়ে ধরেছে।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন