চট্টগ্রামের আনোয়ারায় চেকপোস্টে তল্লাশিকালে এক নারীর বোরকার ভেতর থেকে ৩০ হাজার ৯২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭।
রোববার (১৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের সরকারহাট গরুর বাজারসংলগ্ন তৈলারদ্বীপ ব্রিজের পাশে মেসার্স পেতান শাহ স্টোর অ্যান্ড সাপ্লায়ার্সের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী এস আলম পরিবহনের একটি বাস তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
আটকরা হলেন—মহেশখালী উপজেলার মোছা. শমসিদা (৩২) ও উখিয়া কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা মো. তৈয়ব আলী (৪৯)। শমসিদার পরিহিত বোরকার ভেতর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে।
আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, র্যাব আটক দুজনকে ইয়াবাসহ থানায় হস্তান্তর করেছে। পরে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
-20260119121954.webp)

