× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০২:১১ পিএম

মহাসড়কে গড়াগড়ি খাচ্ছিল গ্যাস সিলিন্ডার, বিভাজকে থেঁতলানো লাশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০২:১১ পিএম

মহাসড়কের ওপর দুমড়েমুচড়ে পড়ে আছে গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাক।  ছবি : সংগৃহীত

মহাসড়কের ওপর দুমড়েমুচড়ে পড়ে আছে গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাক। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে এক পথচারী ভিক্ষুকের মৃত্যু হয়েছে। এ সময় ট্রাকচালক ও চালকের সহকারী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নিজামপুর ফুট ওভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবদুর রহমান (৪২) উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকার আবদুল কাদেরের ছেলে। পেশায় তিনি একজন ভিক্ষুক হলেও কিছুটা দৃষ্টিপ্রতিবন্ধী বলে জানা গেছে। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে উপজেলার নিজামপুর ফুট ওভারব্রিজ এলাকায় চট্টগ্রামমুখী লেনে একটি এলপি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। উল্টে যাওয়ার আগে পাশে থাকা ওই ভিক্ষুককে সড়ক বিভাজকের সঙ্গে সজোরে ধাক্কা দিলে পিষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।

এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ওসি জাকির রব্বানী বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি এখনো। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!