× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৩:৪২ পিএম

হাসপাতালের বেডসহ কেন্দ্রে এসে ভোট দিলেন যিনি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৩:৪২ পিএম

হাসপাতালের বেডসহ কেন্দ্রে এসে ভোট দিলেন ভোটার। ছবি : রূপালী বাংলাদেশ

হাসপাতালের বেডসহ কেন্দ্রে এসে ভোট দিলেন ভোটার। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে হাসপাতালের বেডে শুয়ে ভোট দিলেন কামরুল হাসান বাপ্পি নামে এক ভোটার। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মলিয়াইশ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। অসুস্থতার কারণে অনেকের সাহায্য নিতে হয়েছে তাকে। 

বাপ্পি মিঠানালা ইউনিয়ন যুবদলের সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, কিছুদিন আগে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু ভোটাধিকার থেকে নিজেকে বঞ্চিত না করতে তিনি ভোট দিতে এসেছেন।

কামরুল হাসান বাপ্পি বলেন, ‘আমি হাসপাতালের বেডে শুয়ে থাকলেও মন ভোটের মাঠে রয়েছে। অনেকে নিষেধ করলেও আমার মন মানছে না। তাই বেড নিয়ে এসে ভোট দিয়েছি। ধানের শীষের জয় হবে ইনশাআল্লাহ।’

চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম বলেন, ‘বাপ্পি দলপ্রাণ মানুষ। অসুস্থ থাকার পরও তাকে আটকানো যায়নি। আমাদের সাহায্য নিয়ে সে ভোট দিয়েছে।’

মলিয়াইশ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা মো. শাহ আলম জানান, একজন অসুস্থ ভোটার বেডে শুয়ে কেন্দ্রে আসার পর চারজন তাকে ধরে ভোটকক্ষে নিয়ে গিয়েছিল। এই কেন্দ্রে মোট ভোটার ৪,৯৩১ জন। দুপুর পর্যন্ত প্রায় ৫০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। কোন ধরনের ঝামেলা ছাড়াই ভোটাধিকার প্রয়োগ চলছে।

Link copied!