ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আনোয়ারায় ইয়াবাসহ যুবক আটক

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৪:০১ পিএম
আটক যুবক। ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৮৫ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে আনোয়ারা থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৩ নম্বর রায়পুর ইউনিয়নের আমিন শরীফ চেয়ারম্যান বাড়ি সংলগ্ন সড়ক থেকে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ফজলুল করিম (২৩) নামে এক যুবককে আটক করা হয়।

রায়পুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পূর্ব গহিরা হারিয়া পাড়ার বাসিন্দা। তার পিতার নাম সখি মাঝি।

আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, কোস্টগার্ড আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।