× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ১১:৫৮ এএম

চট্টগ্রামে রেলওয়ের একটি কার্যালয়ে আগুন

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ১১:৫৮ এএম

চট্টগ্রামে রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৩ মার্চ) মধ্যরাতে কার্যালয়টিতে আগুন লাগে। চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে এ কার্যালয় অবস্থিত।

প্রাথমিকভাবে আগুন লাগার কোনো কারণ জানা যায়নি। আগুনে বিভিন্ন ধরনের কাগজপত্র পুড়ে গেছে। এ ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে। প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয় থেকে রেলওয়ের বিভিন্ন কেনাকাটাসহ নানা ধরনের কাজ করা হয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ১১টায় আগুন লাগার খবর পান তারা। এরপর আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে দুটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে গিয়ে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন পুরোপুরি নেভানো হয় রাত পৌনে ১টায়। তবে আগুনের কারণ চিহ্নিত করা যায়নি। আগুনে ২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সবুক্তগীন বলেন, ‘যেখানে আগুন লেগেছে, সেখানে প্রয়োজনীয় কাগজপত্র ছিল না। সংস্কারকাজের জন্য সেখান থেকে প্রয়োজনীয় ও জরুরি কাগজপত্র ও নথিপত্র আগেই সরিয়ে নেওয়া হয়েছিল। সেখানে সংস্কারকাজ চলছিল। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।’

Link copied!