চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে পৃথকভাবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে সামাজিক সংগঠন ‘হাইয়্যা আলাল ফালাহ’। এ কর্মসূচির আওতায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
কার্যক্রমগুলো উত্তর ভাটেরখীল, গোপ্তাখালী, সিরাজ ভূঁইয়া রাস্তার মাথা, ফকিরহাট এবং দোয়াজিপাড়া স্কুল মাঠসহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম প্রতিনিধি শরিফুল ইসলাম সিরাজীর পরিচালনায় আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শহিদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন মোরশেদুল আলম চৌধুরী, শহীদ, করিমুল ইসলাম, তানজিমুল হক, রেজাউল করিম শিমুল, মুরাদপুর ইউনিয়ন প্রতিনিধি তানভিরুল ইসলামসহ স্থানীয় স্বেচ্ছাসেবকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা সংগঠনটির বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম তুলে ধরেন। তারা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন