ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি মনিরুজ্জামান 

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০১:৪০ এএম
নবনিযুক্ত ডিআইজিকে ফুলের অভ্যর্থনা জানাচ্ছেন বিদায়ী ডিআইজি

চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে যোগদান করেছেন মো. মনিরুজ্জামান। 

আজ বুধবার (২৫ মার্চ) নবনিযুক্ত ডিআইজিকে ফুলের অভ্যর্থনা জানান বিদায়ী ডিআইজি (অ্যাডিশনাল আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আহসান হাবীব পলাশ। 

এ সময় উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব মো. নাজিমুল হক, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) নাজমুল হাসান, পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ইন্টেলিজেন্স-অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) সঞ্জয় সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) রওশন আরা রব, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার-টু-ডিআইজি) লোপামুদ্রা মহাজনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।