ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সিএমপির সাবেক কমিশনার আব্দুল জলিল গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ১১:৩১ পিএম
গ্রেপ্তার আব্দুল জলিল মণ্ডল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার আব্দুল জলিল মণ্ডলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ এলাকায় তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির এক জ্যেষ্ঠ কর্মকর্তা। 

ওই কর্মকর্তা জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) দায়ের করা একটি মামলায় আব্দুল জলিলের বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আব্দুল জলিল মণ্ডল ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) হিসেবে দায়িত্ব পান।