ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নদীতে ভাসছে টাকার বস্তা, রহস্য কী?  

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ০৯:৫৬ পিএম
ছবি- সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নদীর পানিতে পলিথিনে মোড়ানো বেশ কিছু টাকার বস্তা ভাসতে দেখা যাচ্ছে- এমন একটি ছবি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে । কাদামাক্ত ওই পানিতে টাকা ভর্তি সাতটি ব্যাগ দেখা গেছে। তবে ছবিটি এআই জেনারেটেড দিয়ে তৈরী বলে একাধিকসূত্রে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি পোস্ট করে হোসাইন জাহিদ নামের এক নেটিজেন লিখেন, ‘চকরিয়া মাতামুহুরী নদীতে ভেসে উঠল পলিথিন ব্যাগের টাকা।’

লুৎফর রহমান নামে আরেকজন লিখেন, ‘তেঁতুলিয়া নদীতে কয়েক বস্তা টাকা দেখা গেছে, কার তা এখনও জানা যায়নি।’

ছবিটি দেখেই অনেকের ধারণা করছেন এটি ব্যাংক লুট বা রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। কিছু পোস্টে বলা হয়েছে, এটি কর্ণফুলী নদীতে ভেসে উঠেছে।

এদিকে, চট্টগ্রাম সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান গণমাধ্যমকে  বলেন, এটি একটি এআই জেনারেটেড ছবি। নদীতে বস্তাভর্তি টাকা ভাসছে-এ তথ্য সত্য নয় ।  এমন ছবি বা ভিডিওতে বিভ্রান্ত না হয়ে সকলকে সচেতন থাকতে হবে ।