ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পুকুরে ঝাঁপ দিয়েও রক্ষা পেলেন না যুবলীগ নেতা, ফের গ্রেপ্তার

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৯:২৪ পিএম
গ্রেপ্তার যুবলীগ নেতা নাজিম উদ্দীন হায়দার। ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাজিম উদ্দীন হায়দারকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার খুইদ্দ্যারটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পুকুরে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। তবে পুলিশ চারদিক ঘিরে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি শাহীনূর আলম।

তিনি জানান, ২০২১ সালের একটি চেক প্রতারণা মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলায় তিনি ৯ মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। ওয়ারেন্টের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে, গত ৩ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে কর্ণফুলী থানা পুলিশ তাকে ডাঙারচর এলাকা থেকে গ্রেপ্তার করেছিল।