× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৯:২৭ পিএম

আগামীতে আরও অধিক সংখ্যক মুক্তিযোদ্ধাকে সম্মান জানাবে চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৯:২৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

একজন মানুষকে তার যোগ্যতা অনুযায়ী সম্মান জানাতে হবে। গায়ের জোরে কেউ ইতিহাস বদলাতে পারবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। 

শনিবার (১৮ এপ্রিল) নগরীর জিমনেশিয়ান চত্বরে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত ‘স্বাধীনতা বইমেলা চট্টগ্রাম–২০২৬’ এর সমাপনী অনুষ্ঠান, স্বাধীনতা পদক–২০২৬ এবং সাহিত্য সম্মাননা পদক–২০২৬ প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, আমরা আরও বড় পরিসরে এই রকম অনুষ্ঠানের আয়োজন করব। যাতে চসিক আরও অধিক মুক্তিযোদ্ধাসহ বিশিষ্ট প্রতিষ্ঠানকে সম্মান জানাবে।

অনুষ্ঠানে আট ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে স্বাধীনতা সাহিত্য সম্মাননা পদক তুলে দেওয়া হয়। 

স্বাধীনতা স্মারক সম্মাননায় প্রাপ্তরা হলেন, স্বাধীনতা আন্দোলনে প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আলম নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে মো. একরামুল করিম, শিক্ষায় চট্টগ্রাম পৌরসভার প্রথম চেয়ারম্যান নূর আহমদ চেয়ারম্যান (মরণোত্তর), চিকিৎসায় এম এ ফয়েজ, সাংবাদিকতায় দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজ উদ্দিন চৌধুরী।

এ ছাড়াও ক্রীড়ায় সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক আকরাম খান, সমাজসেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, স্বাস্থ্যসেবায় মা ও শিশু হাসপাতাল, সাংস্কৃতিক সংগঠন হিসেবে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), সঙ্গীতে শিল্পী আবদুল মান্নান রানা এবং আঞ্চলিক ভাষায় অবদানের জন্য শিল্পী বুলবুল আকতার এ সম্মাননা পাচ্ছেন।

অন্যদিকে সাহিত্য সম্মাননা পেয়েছেন গীতিকবিতায় ড. আব্দুল্লাহ আল মামুন, শিশু সাহিত্যে সৈয়দ খালেদুল আনোয়ার, প্রবন্ধ ও গবেষণায় হারুন রশীদ, কবিতায় শাহিদ হাসান এবং কথাসাহিত্যে জাহেদ মোতালেব।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান, বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম নছরুল কদির এবং বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান।

উল্লেখ্য, চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে এবং চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের ব্যবস্থাপনায় প্রতি বছর স্বাধীনতা বইমেলার আয়োজন করা হয়। এবার জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজান মাসের কারণে ফেব্রুয়ারির পরিবর্তে মার্চের শেষ দিকে মেলা শুরু হয়।

Link copied!