× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: মে ২, ২০২৬, ০৬:০৭ পিএম

চট্টগ্রামে ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: মে ২, ২০২৬, ০৬:০৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের এককিলোমিটার এলাকায় ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতারা।

শনিবার (২ মে) সকাল ১১টার দিকে এককিলোমিটার এলাকায় ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য ও মজিদিয়া টিম্বারের মালিক রাশেদ ও জাবেদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ীরা জানান, তারা শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করতে চান। কিন্তু ব্যবসায়ীদের ওপর এ ধরনের অতর্কিত হামলা ব্যবসার স্বাভাবিক পরিবেশকে বিঘ্নিত করছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

তারা আরও জানান, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর ভূমিকা নিতে হবে। অন্যথায় ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়বে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- সমিতির সভাপতি নঈমুল ইসলাম পুতুল, সাধারণ সম্পাদক লায়ন নূর কাশেম তালুকদার, সহ-সাধারণ সম্পাদক জাহেদ বিন জয়নাল, সহ-সভাপতি শামসুল আলম ও ডা. নুরুল আফসার, সাবেক সাধারণ সম্পাদক এম এন আবছার, অর্থ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, কার্যকরী সদস্য সাকিব প্রমুখ।

Link copied!