× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মে ১০, ২০২৬, ১০:৪৪ পিএম

সৈকতে উচ্ছেদ অভিযান, সংঘর্ষের জেরে সরানো হলো অবৈধ দোকান

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মে ১০, ২০২৬, ১০:৪৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী সমুদ্র সৈকতে পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পরপরই নড়েচড়ে বসেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সৈকত এলাকায় গড়ে ওঠা অবৈধ ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে।

রোববার (১০ মে) বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় ৪০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

এর আগে সকালে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাইকিং করে গুলিয়াখালী সৈকতের অবৈধ দোকানপাট সরিয়ে নিতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছিল।

প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে সৈকতে দোলনায় বসাকে কেন্দ্র করে ঢাকা থেকে আসা পর্যটকদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের বাগ্‌বিতণ্ডা সৃষ্টি হয়, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় অন্তত ১২ জন পর্যটক আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে।

উচ্ছেদ অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) মো. আলমগীরসহ পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম জানান, গুলিয়াখালী সৈকত সরকারি সম্পত্তি এবং সেখানে গড়ে ওঠা দোকানগুলো সম্পূর্ণ অবৈধ। সরকারি জায়গা দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অন্যদিকে, পর্যটকদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম। এ ঘটনায় কালাম ও সুমন নামের দুজনকে আটক করা হয়েছে।

Link copied!