× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০২:৫৭ পিএম

জঙ্গল সলিমপুরে গভীর রাতে যৌথবাহিনীর ক্যাম্পে সন্ত্রাসী হামলা, আটক ৩০

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০২:৫৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আলোচিত জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় তারা মুহুর্মুহু গুলিবর্ষণ করে এবং নির্মাণাধীন একটি নতুন ক্যাম্প গুঁড়িয়ে দেয়। অভিযানে ৩০ জনকে আটক করা হয়েছে।

সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১১টায় র‍্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার দিবাগত রাত ১টার পর সদ্য স্থাপিত র‍্যাব ক্যাম্পকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করে। একপর্যায়ে তারা একে-৪৭ রাইফেল ব্যবহার করে গুলি চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে র‍্যাব সদস্যরা রাবার বুলেট নিক্ষেপ করেন।

তিনি আরও বলেন, ওই সময় সন্ত্রাসীরা বুলডোজার ব্যবহার করে নির্মাণাধীন নতুন ক্যাম্পটি গুঁড়িয়ে দেয়।

পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং চারদিক থেকে এলাকা ঘিরে ফেলেন। তবে সন্ত্রাসীরা আগেই আশপাশের সড়ক কেটে রাখায় সেখানে যানবাহন প্রবেশ করতে পারেনি। ফলে সদস্যদের হেঁটে ঘটনাস্থলে পৌঁছাতে হয়। এই সুযোগে হামলাকারীরা পালিয়ে যায়।

হাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে এ হামলার জন্য ‘ইয়াসিন বাহিনী’কে দায়ী করা হচ্ছে। অভিযানে ২০ থেকে ৩০ জনকে আটক করা হয়েছে এবং যাচাই-বাছাই শেষে নিরপরাধদের ছেড়ে দেওয়া হবে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেন, যে ক্যাম্পটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে সেটির নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। ঈদের পর স্বরাষ্ট্রমন্ত্রীর চট্টগ্রাম সফরে এটি উদ্বোধনের কথা ছিল। হামলায় আমাদের কেউ আহত হয়নি।

তিনি আরও বলেন, জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আর ফিরে আসতে দেওয়া হবে না।

প্রসঙ্গত, গত ৯ মার্চ সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে জঙ্গল সলিমপুর এলাকার নিয়ন্ত্রণ নেয় সরকার। জেলা প্রশাসনের তথ্যমতে, প্রায় ৩ হাজার ১০০ একর খাসজমি নিয়ে গঠিত এ এলাকা দীর্ঘদিন ধরে ভূমিদস্যু ও সন্ত্রাসী গোষ্ঠীর দখলে ছিল। পরবর্তীতে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য দুটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে আলীনগরে র‍্যাবের একটি ক্যাম্প নির্মাণাধীন ছিল, যা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!