× UCB Sticker Card
শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০২:৪৬ পিএম

টহল পুলিশের ভ্যানে রহস্যজনক ধাক্কা, সার্জেন্টসহ ৫ সদস্য আহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০২:৪৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দায়িত্ব পালনকালে হাইওয়ে পুলিশের একটি টহল গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয় অজ্ঞাত একটি দ্রুতগতির যানবাহন। এতে সার্জেন্টসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ড পৌরসভার নুনাছড়া এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. শামীম হোসেন, কনস্টেবল মো. আনিসুর রহমান, মো. আব্দুল হান্নান ও মো. শাহ আলমসহ মোট পাঁচজন। তারা সবাই কুমিরা হাইওয়ে থানায় কর্মরত।

কুমিরা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, গভীর রাতে নিয়মিত টহল দিচ্ছিল পুলিশের গাড়িটি। এ সময় পেছন থেকে আসা একটি অজ্ঞাত দ্রুতগতির যানবাহন পুলিশের গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে টহল গাড়িটি মহাসড়ক থেকে ছিটকে রাস্তার পাশে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে গাড়িতে থাকা পাঁচ পুলিশ সদস্যই আহত হন।

পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে সবাই আশঙ্কামুক্ত রয়েছেন।

দুর্ঘটনার পরপরই ধাক্কা দেওয়া অজ্ঞাত যানটি দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Link copied!