চট্টগ্রামের সীতাকুণ্ড উজেলার নুনাছড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ছড়িয়ে পড়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) এ ঘটনায় মহাসড়ক দিয়ে চলাচলকারী পথচারী, যানবাহনের যাত্রী ও আশপাশের উৎসুক লোকজনকে সড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ইয়াবা ট্যাবলেট কুড়িয়ে নিতে দেখা যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ছড়িয়ে থাকা ট্যাবলেটগুলো উদ্ধার কার্যক্রম শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই মহাসড়কে বিপুল পরিমাণ ট্যাবলেট ছড়িয়ে থাকতে দেখা যায়। বিষয়টি জানাজানি হলে অনেকেই কৌতূহলবশত সেখানে ভিড় করেন এবং কিছু লোককে ট্যাবলেট কুড়িয়ে নিতে দেখা যায়।
তবে কীভাবে এবং কোন উৎস থেকে ইয়াবা ট্যাবলেটগুলো মহাসড়কে ছড়িয়ে পড়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বলে জানা গেছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের সুনির্দিষ্ট পরিমাণ, এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না এবং এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন