× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাঙ্গুনিয়া প্রতিনিধি

প্রকাশিত: মে ১৮, ২০২৫, ০৭:৩৬ পিএম

ওসির অপসারণ দাবিতে রাঙ্গুনিয়ায় মানববন্ধন

রাঙ্গুনিয়া প্রতিনিধি

প্রকাশিত: মে ১৮, ২০২৫, ০৭:৩৬ পিএম

রাঙ্গুনিয়ার ইছাখালি এলাকায় ওসি ওমর আলীর অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি-রূপালী বাংলাদেশ

রাঙ্গুনিয়ার ইছাখালি এলাকায় ওসি ওমর আলীর অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি-রূপালী বাংলাদেশ

টাকার জন্য চাপ প্রয়োগ ও দুর্ব্যবহার করে থানা থেকে বের করে দেওয়ার অভিযোগ তুলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার ওসি ওমর আলীর অপসারণ চেয়ে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। 

রোববার (১৮ মে) বিকেলে উপজেলা সদরের ইছাখালি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, থানার ওসি ওমর আলী নিরীহ মানুষকে হয়রানি করছেন। থানায় সেবা নিতে যাওয়া মানুষের সঙ্গে প্রতিনিয়ত দুর্ব্যবহার করেন।

মানববন্ধন থেকে অবিলম্বে ওসির অপসারণ দাবি করা হয়।

মানববন্ধনে আসা ভুক্তভোগী আহমদুল হক বলেন, ‘সম্প্রতি আমার মেয়েকে অপহরণ করা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে ওসি এটি গ্রহণ না করে বিভিন্ন অশালীন গালিগালাজ ও টাকার জন্য চাপ প্রয়োগ করে।’

তিনি বলেন, ‘আমি টাকা দিতে অস্বীকার করলে থানার ওসি বিবাদীদের কাছ থেকে টাকা নিয়ে আমার মেয়েকে উদ্ধারে অনীহা প্রকাশ করে। এ বিষয়ে থানায় একাধিকবার গেলে আমাকে নানা রকম ভয়ভীতি দেখায়। বেশি বাড়াবাড়ি করলে আমাকে ভুয়া মামলা দিয়ে জেলে পাঠাবে বলেও হুমকি দেয়।’

তিনি আরও বলেন, ‘আমি মসজিদের ইমাম। অনেক কষ্ট করে ইমামতি করে ছেলে-মেয়েদের বড় করে তুলেছি। থানার ওসির এমন ব্যবহারে নানা রকম মানসিক চাপে আমার জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।’

Link copied!