× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫, ০৩:৩৬ পিএম

সীতাকুণ্ডে মিনি ট্রাকের ধাক্কায় পথচারীর মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫, ০৩:৩৬ পিএম

মিনি ট্রাক। ছবি- রূপালী বাংলাদেশ

মিনি ট্রাক। ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুন্ড ইউনিয়নের বাজার এলাকায় বেপরোয়া মিনি ট্রাকের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুন্ড স্টেশন রোডের মাথায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা-মুখী একটি মিনি ট্রাক বেপরোয়া গতিতে চলার সময় খুরশেদ নামের এক পথচারীকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায়। তিনি ওমর আলীর ছেলে মো. খুরশেদ (৩০)।

বারআউলিয়া হাইওয়ে থানার ওসি আবদুল মোমিন ‘দৈনিক রূপালী বাংলাদেশ’কে বলেন, ঘাতক ট্রাকটি এবং চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!