× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১১:৩৩ এএম

দর্শনায় কুপিয়ে জখমের ঘটনায় ৪ গ্রেপ্তার

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১১:৩৩ এএম

গ্রেপ্তার আসামিরা। ছবি : রূপালী বাংলাদেশ

গ্রেপ্তার আসামিরা। ছবি : রূপালী বাংলাদেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের রিপন মিয়াকে নৃশংসভাবে কুপিয়ে জখমের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পুড়াপাড়া গ্রাম থেকে জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা তাদের আটক করেন। পরে গ্রেপ্তারদের দর্শনা থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তাররা হলেন- খাইরুল ইসলাম, শরিফুল ইসলাম, আব্দুল কুদ্দুস ও আবুল হাশেম।

দর্শনা থানার ওসি মেহেদী হাসান জানান, রিপনকে কুপিয়ে জখমের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে এবং তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

ঘটনার আগে সোমবার রিপনের ছোট ভাই রুবেল হোসেন ৮ জনের নাম উল্লেখ করে দর্শনা থানায় মামলা দায়ের করেন। ওই রাতেই আসামিরদের মধ্যে হাসেমের স্ত্রী ও মেয়েকে হেফাজতে নেয় পুলিশ।

রিপন রোববার মোটরসাইকেলযোগে মাগরিবের নামাজ পড়তে যাওয়ার পথে ঈশ্বরচন্দ্রপুর বড় মসজিদের সামনে পৌঁছালে আসামিরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা দ্রুত রিপনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।

শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে রিপনের অবস্থার উন্নতি হয়েছে এবং সারা শরীরে ১২৩টি সেলাই দেওয়া হয়েছে বলে পরিবার জানিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!