ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চুয়াডাঙ্গায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০৩:৩৪ পিএম
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে জরিমানা। ছবি : রূপালী বাংলাদেশ

চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আলমডাঙ্গা উপজেলার স্টেশন ও হাইরোড এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান চলে।

অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় আল মদিনা মিস্টান্ন ভান্ডারকে ৩ হাজার, আলাউদ্দীন হোটেলকে ৩ হাজার ও মেসার্স চন্দ্রনা হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া গ্যাস ক্রয় বিক্রয়ের কাগজপত্র সংরক্ষণ না করায় আল কারীম ট্রেডার্সকে ৪৫ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে মোট ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।