× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৭:০৭ পিএম

জামায়াতের ইউনিয়ন আমির হত্যার প্রতিবাদে বিক্ষোভ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৭:০৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির মফিজুর রহমান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। গত দশ দিন মৃত্যুর সাথে লড়াই করে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মঙ্গলবার বিকেলে উপজেলা জামায়াত ইসলামের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি রাতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের জামায়াত সমর্থক সোহাগের সঙ্গে হাসাদাহ স্বেচ্ছাসেবক দলের নেতা মেহেদীর মধ্যে বিরোধ চলছিল। একই দিন রাতে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সংগঠিত হয়ে জামায়াত ইসলামের নেতাকর্মী ও সমর্থকদের উপর হামলা চালায়। এতে জামায়াত ইসলামের চার নেতাকর্মী গুরুতর আহত হন। বিএনপির দুইজন আহত হন। ঘটনাটি ঘটার রাতেই হাফিজুর রহমানকে চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়, কিন্তু তিনি মারা যান। চিকিৎসাধীন অবস্থায় দশ দিনের মাথায় ছোট ভাই, বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমান মারা যান।

মফিজুর রহমানের মৃত্যুর ঘটনায় মঙ্গলবার বিকেলে উপজেলা জামায়াত ইসলামের আয়োজনে জীবননগর পৌর এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। দুই সহোদরের মৃত্যুর ফলে নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান, সেক্রেটারি মাহফুজ হোসেন, উপজেলা নায়েবে আমির সাখাওয়াত হোসেন। এছাড়াও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Link copied!