× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ১২:৪১ এএম

গাছ ও স্থাপনা উচ্ছেদ

বন বিভাগের অভিযানে ২০ একর বনভূমি উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ১২:৪১ এএম

অবৈধ বাগান উচ্ছেদ। ছবি : রূপালী বাংলাদেশ

অবৈধ বাগান উচ্ছেদ। ছবি : রূপালী বাংলাদেশ

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২০ একর সরকারি বনভূমি দখলমুক্ত করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দিনব্যাপী পানেরছড়া বিটের হোয়ারীঘোনা এলাকায় পৃথক দুটি অভিযানে অবৈধভাবে গড়ে তোলা বসতবাড়ি ও বাণিজ্যিক বাগান উচ্ছেদ করে এই ভূমি উদ্ধার করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র হোয়ারীঘোনা এলাকায় সরকারি বনভূমি জবরদখল করে বসতবাড়ি নির্মাণের পাশাপাশি সুপারি, পেঁপে ও বরইয়ের বাগান গড়ে তোলে। সোমবার পরিচালিত অভিযানে এসব অবৈধ স্থাপনা ও বাগান উচ্ছেদ করা হয়।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আব্দুল্লাহ-আল-মামুনের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার সদর সহকারী বন সংরক্ষক (এসিএফ) শ্যামল কুমার ঘোষ।

এ সময় সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তা ও বিট কর্মকর্তাসহ বন বিভাগের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে প্রায় ১ হাজার ২০০টি সুপারি গাছ, ২০০টি পেঁপে গাছ এবং ৫০টি বরই (কুল) গাছ উচ্ছেদ করা হয়। পাশাপাশি অবৈধভাবে নির্মিত বেশ কয়েকটি বসতবাড়ি ও স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

বন বিভাগ জানায়, সরকারি বনভূমি দখলের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বন আইনসহ প্রচলিত আইনে মামলা দায়ের ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বন রক্ষা ও সরকারি ভূমি উদ্ধারে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বন বিভাগের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!