× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০৮:২৭ এএম

সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, আতঙ্কে যাত্রীরা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০৮:২৭ এএম

জাহাজটির একটি বড় অংশ আগুনে পুড়ে যায়।  ছবি : সংগৃহীত

জাহাজটির একটি বড় অংশ আগুনে পুড়ে যায়। ছবি : সংগৃহীত

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটসংলগ্ন বাঁকখালী নদীতে সেন্টমার্টিনগামী একটি পর্যটকবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জাহাজটির নাম ‘দি আটলান্টিক ক্রুজ’।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে হঠাৎ করে জাহাজের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং জাহাজটির একটি বড় অংশ আগুনে পুড়ে যায়। এ সময় জাহাজে থাকা পর্যটক ও কর্মচারীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে জাহাজটি প্রায় সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জাহাজে থাকা পর্যটকরা সবাই নিরাপদে আছেন। আগুন নির্বাপণের কাজ সম্পন্ন হয়েছে। তবে জাহাজটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর দ্রুত জাহাজ থেকে পর্যটককে নিরাপদে নামিয়ে আনা হয়। অনেকে জীবনরক্ষাকারী জ্যাকেট পরে নদীর তীরে আশ্রয় নেন। ফলে বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে এ বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে প্রশাসন।

এ ঘটনায় সেন্টমার্টিনগামী নৌযান চলাচল ও যাত্রী নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!