ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আজ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৮:১৯ এএম
প্রতীকী ছবি।

উন্নয়ণ ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য কক্সবাজারের বিভিন্ন এলাকায় আজ শুক্রবার (৩০ জানুয়ারি) ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কক্সবাজার বিউবো বিতরণ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (৩০ জানুয়ারি) ৩৩ ও ১১ কেভি ফিডার এলাকায় সিস্টেম উন্নয়ন কাজ, গাছের বর্ধিত শাখা-প্রশাখা কর্তন এবং আনুষঙ্গিক মেরামত ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। এ কারণে সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১১ কেভি বিসিক ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকা এলাকাগুলো হলো- পাওয়ার হাউজ থেকে মেরিন সিটি পর্যন্ত রাস্তার ডান পাশ, বিসিক এলাকা, র‌্যাব-১৫ কার্যালয়, গণস্বাস্থ্য অফিস, সদরপাড়া, মুহুরিপাড়া, জানার ঘোনা, কাইম্মার ঘোনা, ফুটখালী, সরকারি কলেজ এলাকা ও ইমাম মুসলিম রোড।

সাময়িক ভোগান্তির জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিউবো কর্তৃপক্ষ।