কক্সবাজারের টেকনাফে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাসহ ১০ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১টায় কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক কক্সবাজারের টেকনাফ থানাধীন নয়াপাড়াসংলগ্ন নাফ নদে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক দুটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা মূল্যের ২৫ হাজার পিস ইয়াবা ও নগদ ২৮ হাজার টাকাসহ ১০ মাদক পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত আলামত ও আটক মাদক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, মাদক পাচাররোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
-20260130131029.webp)

