× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০১:০৭ পিএম

যৌথ বাহিনীর অভিযানে সহস্রাধিক রোহিঙ্গা আটক

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০১:০৭ পিএম

অভিযানে আটক রোহিঙ্গারা। ছবি : রূপালী বাংলাদেশ

অভিযানে আটক রোহিঙ্গারা। ছবি : রূপালী বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ার বালুখালী ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে সহস্রাধিক রোহিঙ্গাকে আটক করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী।

আটক রোহিঙ্গারা উখিয়ার শরণার্থী ক্যাম্পের বাইরে সরকারি ও ব্যক্তিমালিকানার জমিতে অবৈধভাবে ক্যাম্প তৈরি করে অবস্থান করছিলেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) ভোর থেকে শুরু হওয়া অভিযান বেলা ১১টা পর্যন্ত চলে।

অভিযানে নেতৃত্ব দেওয়া ৯ বেঙ্গলের উপ-অধিনায়ক মেজর আহসানুল হাই সৌরভ জানান, অভিযানের সময় অনেকেই বাড়িতে তালা দিয়ে পালিয়ে যান। তবে সাড়ে ৩০০ বসতি থেকে এক হাজারের বেশি রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

কক্সবাজারের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজু বিন আফনান বলেন, জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে অর্থদণ্ড ও দুজনকে মাদক ব্যবসার অভিযোগে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আটক রোহিঙ্গাদের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের মাধ্যমে পুনরায় ক্যাম্পে পাঠানো হচ্ছে। এর আগে চট্টগ্রামের দোহাজারী এলাকা থেকেও কয়েক দফায় বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছিল।

রূপালী বাংলাদেশ

Link copied!