× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৯:০২ পিএম

পেকুয়ায় দুই যুবকের ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৯:০২ পিএম

ভাঙচুর করা মোটরসাইকেলটি। ছবি : রূপালী বাংলাদেশ

ভাঙচুর করা মোটরসাইকেলটি। ছবি : রূপালী বাংলাদেশ

কক্সবাজারের পেকুয়া উপজেলার পেকুয়া বাজার এলাকায় দুই যুবকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে চাকরিতে যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহতরা হলেন- খুরশিদ আলম (২৭) ও রাকিবুল ইসলাম জিদান (১৮)।

আহত খুরশিদ আলম জানান, তিনি দীর্ঘদিন ধরে মগনামা সাবমেরিন স্টেশনে ইলেকট্রিশিয়ান ফোরম্যান হিসেবে কর্মরত। সম্প্রতি সেখানে কর্মরত একজনকে কাজ না পারায় অব্যাহতি দেওয়া হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে শনিবার ভোরে অফিসে যাওয়ার পথে আরাফাত, ওমর ফারুক, রোমান, ফয়সাল ও আরাফাত হোসেনের নেতৃত্বে ১০-১২ জন যুবক তাদের ওপর হামলা চালায়। হামলার সময় তাদের মোটরসাইকেল ভাঙচুর করা হয় বলে তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে পেকুয়া থানার ওসি (তদন্ত) ইমরুল আহসান বলেন, ‘এ ধরনের ঘটনার বিষয়ে আমার জানা নেই। তবে ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Link copied!