ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কক্সবাজারে নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৯:১৯ পিএম
মরদেহ। প্রতীকী ছবি

কক্সবাজার শহরে পৃথক তিনটি ঘটনায় নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (৭ মার্চ) দুপুরে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, শহরের বিজিবি ক্যাম্প এলাকায় চাঁদাবাজদের ছুরিকাঘাতে গণেশ পাল নামের এক যুবক খুন হন। খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

এদিকে কক্সবাজার সদর হাসপাতালের লিফটের নিচ থেকে কাতার প্রবাসীর স্ত্রী কহিনূর আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে শহরের কলাতলি এলাকা থেকে কায়ছার নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, তিনটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাগুলোর প্রকৃত কারণ উদ্ঘানে তদন্ত চলছে।