× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ১১:৩৭ এএম

সেহরির সময় ডাকাতির চেষ্টা, আটক ৩

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ১১:৩৭ এএম

গরুসহ তিন ডাকাত আটক। ছবি : সংগৃহীত

গরুসহ তিন ডাকাত আটক। ছবি : সংগৃহীত

কক্সবাজারে সেহরির সময় ডাকাতির চেষ্টাকালে তিন ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। ডাকাত দল গোয়ালের গরু বের করে নেওয়ার পর একটি ঘরে প্রবেশে করার চেষ্টা করছিল।

শনিবার (৭ মার্চ) রাতে কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের শফির বিল গ্রামে এ ঘটনা ঘটে। 

গৃহকর্তা বুঝতে পেরে কৌশলে ওই ডাকাত দলটিকে আটকানোর ফাঁদ তৈরি করেন। মসজিদের মাইকে ‘ডাকাত আইস্যে’ ঘোষণা শুনে ঘর থেকে প্রায় পুরো গ্রামের মানুষ বেরিয়ে আসেন। বিষয়টি টের পেয়ে পালানোর সময় অটোরিকশাসহ তিন যুবককে ধরে ফেলতে সক্ষম হন গ্রামবাসী।0

আটক যুবকরা হলেন ইউনিয়নের সোনাইছড়ি এলাকার বদিউল আলমের ছেলে ছৈয়দ নুর (২৫), একই এলাকার পেঠান আলীর ছেলে জসিম উদ্দিন (২৪) ও জুম্মাপাড়া এলাকার জাফর আলমের ছেলে মোহাম্মদ রায়হান (২৫)।

স্থানীয় সামাজিক সংগঠন দীপ্তি জাগরণ ফাউন্ডেশনের সভাপতি রেজাউল করিম বলেন, সাম্প্রতিক সময়ে আমাদের গ্রামে চুরি-ডাকাতি বেড়েছে। দুদিন আগেও গ্রামের আবদুর রহিম ভাইয়ের গরু নিয়ে যাওয়া হয়েছে। আজ তারা আলি ভাইয়ের বাড়িতে আসছিল। আমরা একত্র হয়ে তাদের ধরে ফেলি। এটি উপকূলীয় এলাকা; গ্রামবাসী ঐক্যবদ্ধ না হলে বড় অঘটন হতে পারত।

আটকদের পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে এবং গ্রামবাসী তাদের উপযুক্ত শাস্তি দাবি করেছেন।

উখিয়া থানার আওতাধীন ইনানী ফাঁড়ির কর্মকর্তা এসআই দুর্জয় সরকার বলেন, আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। 

রূপালী বাংলাদেশ

Link copied!