× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৬:৫৯ পিএম

সমুদ্র সৈকতের বালিয়াড়িতে বসানো অবৈধ স্থাপনা দখলমুক্ত করা হবে

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৬:৫৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

এক সপ্তাহের মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে গড়ে ওঠা স্থায়ী ও অস্থায়ী সব অবৈধ স্থাপনা দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

সোমবার (৯ মার্চ) দুপুরে কক্সবাজারে আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে ঘটে যাওয়া সব ঘটনাকে ‘মব’ বলে আখ্যায়িত করা ঠিক হবে না। মব বন্ধে সরকার কাজ করছে।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, ওসমান হাদি হত্যা মামলার দুই আসামি ভারতে গ্রেপ্তার হয়েছেন। তাদের দেশে ফিরিয়ে আনতে সরকার কাজ শুরু করেছে।

তিনি আরও বলেন, সন্ত্রাস নির্মূলে যৌথ অভিযান শুরু হয়েছে। কোনো সন্ত্রাসী, অস্ত্রধারী, চাঁদাবাজ বা সংঘবদ্ধ অপরাধীকে আইনের বাইরে থাকতে দেওয়া হবে না। তাদের সকলকে আনা হবে আইনের আওতায়।

পাশাপাশি মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কক্সবাজার শহরকে সিসিটিভির আওতায় আনা হবে। মাদক পাচার রোধ ও নিয়ন্ত্রণে টেকনাফের সকল রুট বন্ধসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

কক্সবাজার সমুদ্র সৈকতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Link copied!