× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৮:১৫ পিএম

অবৈধ বালু উত্তোলনে গিয়ে শ্রমিকের মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৮:১৫ পিএম

নিহত সামশুল আলম। ছবি : রূপালী বাংলাদেশ

নিহত সামশুল আলম। ছবি : রূপালী বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়া উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় সামশুল আলম (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের কালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সামশুল আলম একই ইউনিয়নের সেগুনবাগিচা ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অলি আহমদের ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, খুটাখালী বিটের অধীনে কালাপাড়ার সংরক্ষিত বন এলাকায় দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। অভিযোগ রয়েছে, স্থানীয় কয়েকজনের নেতৃত্বে এ কার্যক্রম চলছিল।

ঘটনার সময় সামশুল আলম ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কাজ করছিলেন। এ সময় চোরাবালির সৃষ্টি হওয়া গর্তে পড়ে তিনি ডুবে যান। পরে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসাইন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!