× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২২, ২০২৬, ০৫:২১ পিএম

কক্সবাজারে ৭৮ লাখ টাকার ইয়াবাসহ দুই কারবারি আটক

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২২, ২০২৬, ০৫:২১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কক্সবাজারে প্রায় ৭৮ লাখ টাকা মূল্যের ১৫ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (২২ মে) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজারের সদর থানার সুগন্ধা বীচ সংলগ্ন এলাকায় আজ ভোর ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সন্দেহজনক একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ইয়াবা ও পাচারকাজে ব্যবহৃত প্রাইভেটকারসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দকৃত ইয়াবা, প্রাইভেটকার ও আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Link copied!