× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কক্সবাজার ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০২:৫৭ পিএম

ট্রলিং জালসহ ১৬ জেলেকে আটক

কক্সবাজার ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০২:৫৭ পিএম

বিপুল পরিমাণ ট্রলিং জালসহ আটক ১৬ জেলে।   ছবি- সংগৃহীত

বিপুল পরিমাণ ট্রলিং জালসহ আটক ১৬ জেলে। ছবি- সংগৃহীত

সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও বিপুল পরিমাণ ট্রলিং জালসহ ১৬ জেলেকে আটক করেছে কোস্টগার্ড।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মধ্যরাত আনুমানিক ১টার দিকে কোস্টগার্ড জাহাজ ‘সবুজ বাংলা’ সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকা থেকে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরবর্তীতে জব্দ বোটে তল্লাশি চালিয়ে আনুমানিক ৩ কোটি টাকা মূল্যের ১২টি অবৈধ ট্রলিং জাল উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ১৬ জেলেকে আটক করা হয়।

কোস্টগার্ড জানায়, জব্দ ট্রলিং জাল ও আর্টিসানাল ট্রলিং বোটসহ আটক জেলেদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

সিয়াম-উল-হক বলেন, দেশের সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ ও অবৈধ মাছ আহরণ রোধে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

রূপালী বাংলাদেশ

Link copied!