× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৪:২১ পিএম

কুমিল্লা-৯ আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন ভাইয়া গ্রুপের পরিচালক মফিজুর

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৪:২১ পিএম

মো. মফিজুর রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। ছবি- রূপালী বাংলাদেশ

মো. মফিজুর রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। ছবি- রূপালী বাংলাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন লাকসাম পৌরসভার সাবেক মেয়র, লাকসাম পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক, প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, ভাইয়া গ্রুপের অন্যতম পরিচালক এবং দৈনিক বাংলা কাগজের প্রকাশক আলহাজ মো. মফিজুর রহমান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দল যদি আমাকে মনোনয়ন দেয় ইনশাল্লাহ আমার শতভাগ বিশ্বাস, আমি এই আসনটি বিএনপিকে উপহার দিতে পারব। আমি মনোনয়ন পেলে ওই আসনে কোনো ধরনের বিশৃঙ্খলা, ভিন্নমত বা হিংসা থাকবে না।’

তিনি আরও বলেন, ‘দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে এবং বিএনপির ভাইস চেয়ারম্যান, তারুণ্যের অহংকার তারেক জিয়ার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তিনি কাজ করবেন।’

লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার নার্গিস সুলতানার কাছ থেকে আলহাজ মো. মফিজুর রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

Link copied!