× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৩:৫৬ এএম

কুমিল্লায় হাসনাত আবদুল্লাহর ব্যানারে আগুন, এনসিপি প্রতিনিধির ওপর হামলা

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৩:৫৬ এএম

দেবিদ্বারে হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : সংগৃহীত

দেবিদ্বারে হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহর নির্বাচনী ব্যানারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। একই দিনে পৃথক স্থানে এনসিপির এক প্রতিনিধির ওপর হামলার অভিযোগও পাওয়া গেছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দেবিদ্বার উপজেলার বুড়িরপাড় এলাকায় সড়কের ওপর টানানো হাসনাত আবদুল্লাহর নির্বাচনী ব্যানার পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া একই উপজেলার বরকামতা এলাকায় এনসিপির প্রতিনিধি মোহাম্মদ কাওসার আলমের ওপর হামলা করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব ঘটনার তথ্য জানান হাসনাত আবদুল্লাহ।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, বরকামতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এনসিপির প্রতিনিধি মোহাম্মদ কাওসার আলমকে রাস্তায় একা পেয়ে সন্ত্রাসী দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ছুরিকাঘাত ও মারধর করে। পরে তাকে মৃতপ্রায় অবস্থায় ফেলে রেখে তারা পালিয়ে যায়।

হাসনাত আবদুল্লাহ আরও লেখেন, নির্বাচনী ব্যানার পুড়িয়ে দিয়ে সন্ত্রাস ও ভয়ভীতির রাজনীতি চালানোর চেষ্টা করা হয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের এবং তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে আইনগতভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান। পাশাপাশি তিনি দাবি করেন, দেবিদ্বারবাসী ব্যালটের মাধ্যমেই এই সন্ত্রাসের জবাব দেবে।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত চলছে। আহত ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!