× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৪:২২ পিএম

চৌদ্দগ্রামে ইসলামী আন্দোলনের প্রার্থীর গণসংযোগ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৪:২২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মহিউদ্দিন পাটোয়ারী শহীদের হাতপাখা প্রতীকের পক্ষে গণসংযোগ করেছেন দলীয় নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) উপজেলার গুণবতী বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় নেতাকর্মীরা ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে ইসলামের পক্ষে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগকালে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি মো. খোরশেদ আলম। তিনি বলেন, ‘আমরা ভারত কিংবা আমেরিকার কাছে মাথা নত করে ক্ষমতায় যেতে চাই না। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশে একটি ইসলামি সমাজব্যবস্থা কায়েম করতে চাই। হাতপাখা প্রতীকে ভোট দিয়ে আমাদের বিজয়ী করলে সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।’

গণসংযোগে প্রার্থী মাওলানা মহিউদ্দিন পাটোয়ারী শহীদের ছাড়াও উপস্থিত ছিলেন: মুজাহিদ কমিটির সভাপতি কারী আব্দুল ওহাব, মুজাহিদ কমিটির সদর মাওলানা ইলিয়াছ, শ্রমিক আন্দোলনের সভাপতি আব্দুল কাদের খোকন, গুণবতী ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা ইসরাফিল, কুমিল্লা জেলা ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, চিওড়া ইউনিয়নের নির্বাচন সমন্বয়ক জাহিদ কবিরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Link copied!